ফান্ড ট্রান্সফার এপিআই ইন্টিগ্রেশন
ক্যাটালগ, স্বাক্ষরযুক্ত অর্ডার, স্ট্যাটাস এবং IPN নোটিফিকেশনের সম্পূর্ণ নির্দেশনা। API ব্যবহার করতে মার্চেন্টের Webhook URL সংরক্ষণ ও চালু থাকতে হবে। অ্যাডমিন কোনো সার্ভিস চালু না করলে সেটিতে অর্ডার হবে না।
Base URL ও অথেনটিকেশন
https://gigora.com.bdমার্চেন্ট প্যানেল থেকে Store ID, API Key ও API Secret নিন। API কল করার আগে একটি HTTPS Webhook/IPN URL সংরক্ষণ ও Enable করুন। প্যানেল থেকে ম্যানুয়াল অর্ডারে Webhook URL বাধ্যতামূলক নয়।
Accept: application/json Content-Type: application/json X-Store-ID: YOUR_STORE_ID X-API-Key: YOUR_API_KEY X-Timestamp: UNIX_SECONDS X-Nonce: UNIQUE_RANDOM_16_TO_80_CHARS X-Signature: LOWERCASE_SHA256_HMAC_HEX
METHOD বড় হাতের হবে; PATH-এ হোস্ট বা Query String থাকবে না। JSON-এর আসল UTF-8 bytes-এর SHA256 নিতে হবে। GET-এ খালি Body-এর SHA256 ব্যবহার করুন। Timestamp সর্বোচ্চ ৩০০ সেকেন্ডের মধ্যে থাকতে হবে এবং একই Nonce দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না।
bodyHash = SHA256_HEX(rawBody) canonical = timestamp + "\n" + nonce + "\n" + METHOD + "\n" + PATH + "\n" + bodyHash X-Signature = HMAC_SHA256_HEX(canonical, API_SECRET)
এন্ডপয়েন্টসমূহ
/api/services/v1/fund/catalogসক্রিয় ক্যাটালগ ও সার্ভিস ID/api/services/v1/fund/ordersনিজের অর্ডার তালিকা/api/services/v1/fund/ordersঅর্ডার তৈরি/api/services/v1/fund/orders/{orderRef}অর্ডারের বর্তমান অবস্থাক্যাটালগ ও স্ট্যাটাসসহ প্রতিটি API অনুরোধে একই HMAC Header লাগবে।
অর্ডার অনুরোধের JSON
ক্যাটালগ থেকে বিকাশ/নগদের সার্ভিস ID নির্বাচন করুন। ট্রান্সফার সফল করতে অ্যাডমিনের সেট করা সক্রিয় Device Route ও বিশ্বস্ত SMS নিশ্চিতকরণ দরকার।
POST /api/services/v1/fund/orders
{
"service_id": 123,
"mobile": "01XXXXXXXXX",
"amount": "100.00",
"idempotency_key": "FUND_20261124_000001"
}
idempotency_key ১৬–৮০ অক্ষরের (ইংরেজি বর্ণ, সংখ্যা, _ বা -) ইউনিক আইডি। একই Key ভিন্ন নম্বর/পরিমাণে ব্যবহার করলে বাতিল হবে। এখানে service_id উদাহরণ; আপনার ক্যাটালগ থেকে আসল ID নিতে হবে।
API Response ও অর্ডার স্ট্যাটাস
HTTP 202 Accepted
{
"success": true,
"order_ref": "EXAMPLE123",
"kind": "fund",
"status": "processing",
"amount": "100.00",
"commission": "0.00",
"fee": "0.00",
"wallet_debit": "100.00"
}
উপরের টাকার অঙ্ক উদাহরণ; আসল মূল্য সার্ভিসের সেটিংস অনুযায়ী হবে। processing মানে সফল নয়। নির্দিষ্ট order_ref দিয়ে Status দেখুন অথবা স্বাক্ষরযুক্ত IPN গ্রহণ করুন।
সম্ভাব্য ত্রুটি: 401 ভুল Key/Signature, 403 Webhook না থাকা বা অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, 409 একই Nonce পুনরায় ব্যবহার, 422 ভুল সার্ভিস/পরিমাণ/ফিল্ড বা পর্যাপ্ত ব্যালেন্স নেই।
Webhook / IPN যাচাই
অর্ডার চূড়ান্তভাবে নিষ্পত্তি হলে আপনার Enable করা HTTPS Webhook-এ POST যাবে। স্বাক্ষর যাচাই ও একই event_id দ্বিতীয়বার হিসাব না করার ব্যবস্থা রেখে HTTP 2xx Response দিন।
X-NICT-Event-ID: UUID
X-NICT-Timestamp: UNIX_SECONDS
X-NICT-Signature: sha256=HEX_HMAC
expected = HMAC_SHA256_HEX(timestamp + "." + rawWebhookBody, WEBHOOK_SECRET)
{
"event_id": "UUID",
"event": "service.order.completed",
"data": {
"order_ref": "EXAMPLE123",
"kind": "fund",
"status": "success",
"transaction_id": "PROVIDER_TRX_ID"
}
}
ইনকামিং IPN যাচাইয়ের জন্য মার্চেন্ট প্যানেলের Webhook Secret ব্যবহার করুন, API Secret নয়। একই Event পুনরায় পাঠানো হতে পারে—ডুপ্লিকেট হিসাব করবেন না।