নুর ডিজিটাল – প্রিমিয়াম রিটেইলার হওয়ার নিয়ম ও শর্তাবলী
নুর ডিজিটাল প্রিমিয়াম রিটেইলার হতে ইচ্ছুকদের জন্য নিম্নোক্ত নিয়মাবলী ও শর্তাবলী প্রযোজ্য। দয়া করে সবগুলো শর্ত মনোযোগসহকারে পড়ুন এবং সম্মতি জানান।
১. আবেদন ও জামানত
প্রিমিয়াম রিটেইলার হওয়ার জন্য জামানত হিসেবে ৳৫,০০০ (পাঁচ হাজার টাকা) Bkash, Nagad, Rocket অথবা DSR-এর মাধ্যমে প্রদান করে আবেদন করতে হবে।
২. নির্বাচিত হওয়ার পর
নির্বাচিত হলে রিটেইলারকে জামানত হিসেবে ৳৫,০০০ (পাঁচ হাজার টাকা) জমা রাখতে হবে। প্রতিটি ৳১,০০০ টাকায় রিটেইলার ৳৫০ কমিশন পাবে। DSR-এর সাথে আলোচনা করে কমিশন বাড়ানো বা কমানো যেতে পারে।
৩. রিচার্জ পেমেন্ট নীতি
- রিচার্জ শুধুমাত্র নগদ/বিকাশ, ব্যাংক বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রহণযোগ্য।
৪. রিটেইলার অফার সংক্রান্ত নীতি
রিটেইলারের প্রদত্ত যে কোন অফার (ডিসকাউন্ট, বোনাস ইত্যাদি) সম্পূর্ণভাবে রিটেইলারের নিজস্ব দায়িত্ব। কোম্পানি কোনোভাবেই এর দায়ভার নেবে না।
৫. আইন-শৃঙ্খলা বাহিনী ও BTRC
আইন প্রয়োগকারী সংস্থা বা বিটিআরসি কর্তৃক চাওয়া যে কোনো তথ্য সঠিকভাবে প্রদান করতে রিটেইলার প্রথম পক্ষকে সহযোগিতা করবে।
৬. ভ্যাট ও ট্যাক্স
ভ্যাট এবং ট্যাক্স সংক্রান্ত সকল ব্যয় রিটেইলার নিজেই বহন করবে।
৭. দায়বদ্ধতা
রিটেইলারের ব্যক্তিগত কোনো অনিয়ম বা কর্মকাণ্ডের জন্য নুর ডিজিটাল দায়ী থাকবে না।
৮. রিটেইলারের পরিচয়
দ্বিতীয় পক্ষ (রিটেইলার) প্রথম পক্ষের একজন সাধারণ রিটেইলার ছাড়া অন্য কোনো মর্যাদার অধিকারী নয়।
৯. চুক্তি বাতিল
রিটেইলার প্রথম ৬ মাসের মধ্যে চুক্তি বাতিল করতে পারবে না।
উল্লেখ্য: উপরোক্ত সকল নিয়ম ও শর্ত যেকোনো সময় পরিবর্তনের অধিকার নুর ডিজিটাল সংরক্ষণ করে।

